হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, যা লেনদেনসমূহ চিহ্নিত ও লিপিবদ্ধ করে, এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে। এই পুরো প্রক্রিয়াটি হলো হিসাববিজ্ঞান এবং এই হিসাববিজ্ঞান প্রক্রিয়ার শুধুমাত্র লিপিবদ্ধকরণ ধাপকে হিসাবরক্ষণ বলে। হিসাববিজ্ঞান প্রক্রিয়াটি নিম্নে উপস্থাপন করা হলো:
1. লেনদেন শনাক্তকরণ
2. লেনদেন লিপিবদ্ধকরণ
(i) লেনদেন বিশ্লেষণ
a. মৌলিক বিশ্লেষণ
b. হিসাব সমীকরণ বিশ্লেষণ
c. ডেবিট ক্রেডিট বিশ্লেষণ
(ii) জাবেদাভুক্তকরণ
(iii) খতিয়ানে স্থানান্তর
3. তথ্য সরবরাহকরণ
সংশ্লিষ্ট পক্ষসমূহ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহের উদ্দেশ্যে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত ও বিশ্লেষণ, এবং অন্যান্য 'সহায়ক কার্যাবলি' সম্পন্ন করে। এভাবে ব্যবসায়ের হয়ে আর্থিক ভাষায় বিভিন্ন পক্ষসমূহ বা ব্যবহারকারীদের সাথে যোগাযোগ স্থাপন করে। তাই হিসাববিজ্ঞানকে 'ব্যবসায়ের ভাষা' নামে অভিহিত করা হয়।
হিসাববিজ্ঞান প্রক্রিয়াটি থেকে হিসাববিজ্ঞানের দুইটি উদ্দেশ্য পাই। যথা: (১) প্রাথমিক উদ্দেশ্য, এবং (২) মুখ্য/প্রধান উদ্দেশ্য।
(১) প্রাথমিক উদ্দেশ্য: আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত ও লিপিবদ্ধ করা।
(২) মুখ্য/প্রধান উদ্দেশ্য: তথ্য সরবরাহ করা।