পর্ব-২: প্রথম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা

Overview

মানব সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষের প্রয়োজন মেটানোর তাগিদেই ব্যবসায়ের উৎপত্তি হয়েছে এবং কালক্রমে তা আজকের আধুনিক রূপ লাভ করেছে। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসকে সাধারণত তিনটি প্রধান যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।

ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ (ORIGIN & EVOLUTION OF BUSINESS):

মানব সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষের প্রয়োজন মেটানোর তাগিদেই ব্যবসায়ের উৎপত্তি হয়েছে এবং কালক্রমে তা আজকের আধুনিক রূপ লাভ করেছে। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসকে সাধারণত তিনটি প্রধান যুগে ভাগ করা হয়। যথাঃ

০১. প্রাচীন যুগ (Ancient age)
০২. মধ্য যুগ (Middle age)
০৩. আধুনিক যুগ (Modern age)

সময় বিস্মৃতিকাল অবদান
০১. প্রাচীন যুগ (Ancient age) খ্রিষ্টপূর্ব ২০০০ থেকে ৪০০ খ্রিষ্টাব্দ আদিম যুগকে আত্মত্মনির্ভরশীলতার যুগ বলা হয়।
১. প্রত্যক্ষ বিনিময় (Barter system), ফলমূল সংগ্রহ, পশুপাখি ও মৎস শিকার, কৃষি কাজ
২. হস্তশিল্পজাত পণ্য উৎপাদন
৩. উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণির উদ্ভব হয়।
০২. মধ্য যুগ (Middle age) খ্রিষ্টাব্দ ৪০১ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ ১. বিনিময়ের মাধ্যম সৃষ্টি বা অর্থের প্রচলন (শুরুতে বিনিময়ের মাধ্যম হিসাবে শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদির ব্যবহৃত হয়। পরবর্তীতে বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য, ধাতব মুদ্রার প্রচলন এবং কাগজী মুদ্রার প্রচলন হয়।)
২. বাজার ও শহরের উৎপত্তি (বণিক সংঘ, কারিগরি সংঘ, উৎপাদন সংঘ সৃষ্টি)
৩. ঔপনিবেশ সৃষ্টি (Colonialization) 
৪. একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের আগমন
০৩. আধুনিক যুগ (Modern age) খ্রিষ্টাব্দ ১৬০১ থেকে বর্তমান সময় পর্যন্ত ১. শিল্প বিপ্লব (১৭৫০ থেকে ১৮৫০ সাল)
২. প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন
৩. বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থার প্রচলন
৪ উৎপাদক নিয়ন্ত্রিত বাজার, ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর
৫. কোম্পানি সংগঠন, ব্যবসায় জোট, রাষ্ট্রীয় ব্যবসা, যৌথ উদ্যোগ ব্যবসায় ইত্যাদির আগমন
৬. ব্যংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ

০১. প্রাচীন যুগ (ANCIENT AGE):

  • ব্যবসায়ের প্রাচীন যুগের বিস্তৃতি কাল হলো ~ খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ থেকে ৪০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
  • আদিম যুগকে বলা হয়~আত্মনির্ভরশীলতার যুগ। এযুগে মানুষ নিজের শক্তি সামর্থ দিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকত।
  • ব্যবসায়ের প্রাথমিক যাত্রা শুরু হয়~বিনিময় ব্যবস্থার মধ্য দিয়ে।
  • দ্রব্য বা সেবার বিনিময়ে দ্রব্য বা সেবা গ্রহণ করাকেই বলা হয়~বিনিময় প্রথা (barter system)।

প্রত্যক্ষ বিনিময় বা BARTER SYSTEM: প্রত্যক্ষ বিনিময় বা দ্রব্যের বিনিময় প্রথা প্রচলন হয় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের আদিম যুগে। যেহেতু বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থের প্রচলন হয়নি, তাই মানুষ একটি পণ্যের বিনিময়ে তার প্রয়োজনীয় অন্য পণ্য সংগ্রহ করত।

প্রত্যক্ষ বিনিময়ের ক্ষেত্রে মূলত নিম্নোক্ত সমস্যাগুলো হতো:

সমস্যা বর্ণনা
০১. বিভাজনের সমস্যা (Impossibility of Subdivision of Goods) সকল দ্রব্যকে সমভাবে বণ্টন করা যায় না। আবার কিছু কিছু দ্রব্যকে বিভাজন করলে তা আর দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যায় না।
০২. অভাবের অসামঞ্জস্যতা(Double Coincidence of Wants) কোনো কিছুর বিনিময়ের ক্ষেত্রে অবশ্যই অভাবের সামঞ্জস্যতা থাকতে হবে। কোনো ব্যক্তির যদি কাপড় থাকে এবং সে যদি চালের পরিবর্তে কাপড় বিনিময় করতে চায় তাহলে তাকে এমন একজনকে খুজে বের করতে হবে যার চাল রয়েছে এবং সে চালের পরিবর্তে কাপড় নিতে চায়। এটি অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার।
০৩. মূল্য পরিমাপের সমস্যা (Problem in measuring value) বিনিময় প্রথায় পণ্যের মূল্য বের করা খুবই কষ্টসাধ্য ছিল। যদি কারো কাছে মাংস থাকে এবং সে যদি তা কোনো ফলের সাথে বিনিময় করতে চায় তাহলে কতটুকু মাংসের পরিবর্তে কতটুকু ফল দিতে হবে তা বের করা খুবই কঠিন।
০৪. সঞ্চয়ের সমস্যা(Problem in savings) অনেক দ্রব্যই আছে যেগুলো পঁচনশীল, তাই সঞ্চয় করা যায় না।
০৫. স্থানান্তরে সমস্যা (Problem in transportation) কিছু সম্পদ যেমন দালান-কোঠা, জমি এগুলো একস্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, কিন্তু অর্থ খুবসহজে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়।

০২. মধ্য যুগ (MIDDLE AGE):

  • ব্যবসায়ের মধ্য যুগের বিস্তৃতি কাল হলো ~ ৪০১ খ্রিষ্টাব্দ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
  • মধ্যযুগে ব্যবসায় বাণিজ্যের প্রভৃত উন্নয়ন সাধিত হয়~ভূমধ্যসাগরীয় অঞ্চলে।
  • অর্থের প্রচলন (introduction of money) ঘটে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ~মধ্য যুগে।
  • বাজার ও শহরের উৎপত্তি ঘটে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ~মধ্য যুগে।
  • একমালিকানা ব্যবসায়ের আগমন ঘটে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ~মধ্য যুগে।
  • অংশীদারি ব্যবসায়ের আগমন ঘটে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ~মধ্য যুগে।
  • বিভিন্ন দেশে উপনিবেশ (colony) সৃষ্টি হয় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের~মধ্য যুগে।
  • সংঘ ব্যবস্থা (Guild System) গড়ে উঠে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ~ মধ্য যুগে।

মধ্য যুগে সৃষ্ট কয়েকটি উপনিবেশের উদাহরণ হলো:

কোম্পানি উপনিবেশ সৃষ্টির স্থান
ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশ
হাডসন বে কোম্পানি আমেরিকা
মাস্কোভা কোম্পানি রাশিয়া
নেভাল্ট কোম্পানি ভূমধ্যসাগরীয় অঞ্চল

০৩. আধুনিক যুগ (MODERN AGE):

  • ব্যবসায়ের আধুনিক যুগের বিস্তৃতি কাল হলো~১৬০১ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত।
  • বিশ্বজোড়া মুক্তবাজার অর্থনীতি (free market economy) পরিলক্ষিত হয়~আধুনিক যুগে।
  • কোম্পানি সংগঠন, ব্যবসায় জোট, রাষ্ট্রীয় ব্যবসায় ও যৌথ উদ্যোগ ব্যবসায়ের আগমন ঘটে ~ আধুনিক যুগে।
  • উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারেরূপান্তরিত হয়~আধুনিক যুগে।
  • আধুনিক যুগের ব্যবসায়ের সাথে প্রাচীন যুগের ব্যবসায়ের পার্থক্য হলো~আকৃতিগত। প্রাচীন যুগের ব্যবসায় সাধারণত ছোটো আকারের হতো, আর বর্তমান যুগের ব্যবসায় হলো বৃহদায়তনের।
  • বর্তমান যুগে ব্যবসায় হলো ~ভোক্তা কেন্দ্রিক।

ব্যবসায় সংগঠনের প্রকারভেদ

  • মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন- ৫ প্রকার
  • মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যবসায় সংগঠন- ৭ প্রকার।
মালিকানার ভিত্তিতে- ৫ প্রকার ১. একমালিকানা ব্যবসায়, ২. অংশীদারি ব্যবসায়,৩. কোম্পানি ব্যবসায়, ৪. সমবায় সমিতি, ৫. রাষ্ট্রীয় ব্যবসায়।
মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে-৭ প্রকার ১. একমালিকানা ব্যবসায়, ২. অংশীদারি ব্যবসায়, ৩. কোম্পানি ব্যবসায়,৪. সমবায় সমিতি, ৫ রাষ্ট্রীয় ব্যবসায়, ৬. ব্যবসায় জোট, ৭. যৌথ-উদ্যোগ ব্যবসায়।

 

Test Your Knowledge

Answer all the questions and submit the quiz to see your score.

Question 1

কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়?

Question 2

বৈশিষ্ট্য ও মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন—

Question 3

বাজার ও শহরের উৎপত্তি হয় ব্যবসায়ের কোন যুগে?

Question 4

মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কত ভাগে ভাগ করা যায়?

Question 5

মুক্তবাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে?

Question 6

শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি?

Question 7

ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?

Question 8

আধুনিক যুগের ব্যবসায়ের সাথে প্রাচীন যুগের ব্যবসায়ের পার্থক্য মূলত কেমন?

Question 9

অর্থের প্রচলন হয় কোন যুগে?

Question 10

একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের আগমন ঘটে কোন যুগে?