হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী

Overview

হিসাববিজ্ঞান ব্যবসায়ের আর্থিক তথ্য প্রকাশ করে বলে একে ‘ব্যবসায়ের ভাষা’ (Language of Business) বলা হয়। তথ্য ব্যবহারের

হিসাববিজ্ঞান ব্যবসায়ের আর্থিক তথ্য প্রকাশ করে বলে একে ‘ব্যবসায়ের ভাষা’ (Language of Business) বলা হয়। তথ্য ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের প্রধানত দুই শ্রেণিতে ভাগ করা যায়—

১. অভ্যন্তরীণ ব্যবহারকারী (Internal Users)

যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের জন্য হিসাববিজ্ঞান তথ্য ব্যবহার করেন। যেমন: মালিক, অংশীদার, ব্যবস্থাপনা পরিচালক (MD), প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষক, প্রধান হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ ও সুপারভাইজার।

২. বহিঃস্থ ব্যবহারকারী (External Users)

যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তের পরিবর্তে নিজেদের বা অন্য কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাববিজ্ঞান তথ্য ব্যবহার করেন।

প্রধান ব্যবহারকারী:

শেয়ারহোল্ডার ও সম্ভাব্য বিনিয়োগকারী, সম্ভাব্য অংশীদার, কর্মচারী, বহিঃস্থ নিরীক্ষক, কর কর্তৃপক্ষ (NBR), সরকারি ও নিয়ন্ত্রণকারী সংস্থা, শ্রমিক সংঘ, ব্যাংক ও ঋণদাতা, সরবরাহকারী, গ্রাহক, প্রতিযোগী, অর্থনৈতিক পরিকল্পনাকারী, শিক্ষক, গবেষক এবং সাধারণ জনগণ।

 

আর্থিক হিসাববিজ্ঞান (Financial Accounting) অভ্যন্তরীণ ও বহিঃস্থ উভয় ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করলেও এর প্রধান উদ্দেশ্য বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য তথ্য প্রদান করা।

অন্যদিকে, ব্যবস্থাপকীয় হিসাববিজ্ঞান (Management Accounting) এবং উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান (Cost Accounting) মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।

Test Your Knowledge

Answer all the questions and submit the quiz to see your score.

Question 1

কোম্পানি রেজিস্ট্রার হিসাব তথ্যের—

Question 2

হিসাব তথ্যের ব্যবহারকারী নয়—

Question 3

হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কে?

Question 4

নিচের কোনটি আর্থিক হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী?

Question 5

হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিম্নের কোন বিবৃতিটি ভুল?

Question 6

নিচের কে অভ্যন্তরীণ হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী নয়?

Question 7

কোনটি হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে বিবেচিত হতে পারে না?

Question 8

নিম্নে উল্লিখিত কারা হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নন?

Question 9

উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় মূলত কোন ধরনের হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের জন্য?

Question 10

আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কোন ধরনের হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের জন্য?